সংবাদ শিরোনাম ::
নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শশুর আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকায় মৃত তাহের সরদারের ছেলে মোঃ নুরুল ইসলাম (নুরু)র বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নলছিটি থানা পুলিশ আটক করেন।
আটককৃত নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে নলছিটি থানার ১৪ মে বৃহস্পতিবার মামলা দায়ের করেন পুত্র বধু মামলা নং:১৩ । আসামীকে নলছিটি থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
স্থানীয়ভাবে জানা যায় গত ২রা মে পুত্রবধু পক্সজনিত কারণে একা রুমে ঘুমায় এবং পরিবারের অন্য সদস্যরা বারান্দায় ঘুমায়। সেই সুযোগে শশুর নুরুল ইসলাম সরদার তার পুত্রবধূর রুমে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পুত্রবধূ টের পেয়ে ডাকচিৎকারে তিনি পালিয়ে যান। পরবর্তীতে পুত্রবধূ তার স্বামী রাসেল হাওলাদার এর নিকট বিষয়টি বলেন।

























