সংবাদ শিরোনাম ::
জীবননগরে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় শিশুর নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় মালামাল বোঝাই একটি ইজিবাইকের ধাক্কায় রোজা নামের ৪ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় একই গ্রামের রাজু আহম্মেদর মেয়ে রোজা আহাম্মেদের কন্যা আচার কেনার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে যায়। কিন্তু আচার না পেয়ে সে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
























