সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের বাবার নামাজে জানাজা সম্পন্ন, দাফন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা সেকান্দার আলী হাওলাদারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১০টায় কালকিনি পৌর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কালকিনি জামে মসজিদ পরিচালিত কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার (৯ মে) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সেকান্দার আলী হাওলাদার (৯৪)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এসময় মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দাফনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের বাবার নামাজে জানাজা সম্পন্ন, দাফন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬