সংবাদ শিরোনাম ::
জীবননগরে মধ্যরাতে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত এক গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা দুই সন্তানের জননী, স্বামী পরিত্যক্তা ববিতা খাতুন(২৬) ঘুমিয়ে ছিল।এসময় অজ্ঞাত ২/৩ জন
বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।পরে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

























