সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলমনিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আসিফ(২৫)’র মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী যেকোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। তবে,ঠিক কি কারণে সে মারা গেছে সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত চলছে।

























