সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চুয়াডাঙ্গা-১ও২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও যুগ্ম নির্বাচন পরিচালক কাইম উদ্দিন।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এ্যাডঃ রুহুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির রেজাউল করিম, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন।অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, বিভিন্ন দলের চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ১২:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫