সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় মেশিনে জড়িয়ে শিশু শ্রমিকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টারিতে কাজরত অবস্থায় শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে ভাই বোন বিস্কুট ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে ময়দা খামিরের সময় মেশিনে জড়িয়ে সৈয়দপুর নিলফামারীর চেয়ারম্যান পাড়ার আঃ খালেকের ছেলে শিশু শ্রমিক সোহান(১৪)র মৃত্যু হয়। উল্লেখ
বেশ কিছু দিন ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ক্যানেল পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলির ভাই বোন বিস্কুট ফ্যাক্টরিতে সোহান কাজ করে আসছিল। এ বিষয় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,মরদেহটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

























