সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ঃ
দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে পুনর্বহাল হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

চলতি বছরের ৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্রকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রসঙ্গ তুলে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাকে পরবর্তী ৬ মাসের জন্য সকল সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আবারো বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি পদসহ ছাত্রদলের পূর্বের সব সাংগঠনিক দায়িত্বে বহাল থাকবেন। পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদও বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দীর্ঘ বিরতির পর ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠুর দায়িত্বে ফিরে আসাকে বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দীর্ঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদে ফিরে এলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু

আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫