সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাগেরহাটে রহস্যজনক মৃত্যু মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা-তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা গুঞ্জন এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবিব শেখ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর ফেরেননি। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তারা আরও জানান, নিহত মুজিবুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় দুই ছেলে নিয়ে তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে রহস্যজনক মৃত্যু মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় : ০৫:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫