সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

দশমিনায় বাড়িতে চলছিল বিয়ের গানবাজনা, দোকানে মিলল পাত্রের ঝুলন্ত লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় মো. শুভ দ্বীন ইসলাম (২৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের চায়ের দোকান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। আজ শুক্রবার বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
শুভ উপজেলার আলীপুর ইউনিয়নের মীর মদন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। গ্রামে বাড়ির কাছেই তাঁর চায়ের দোকান ছিল।

বাড়ির লোকজন ও স্থানীয় সূত্র জানায়, বিয়ে উপলক্ষে কেনাকাটা, বাড়ি সাজানোর কাজসহ নানা আয়োজন শুভ নিজেই করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসা আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিলে নাচ-গান করেছেন। শুভও এতে অংশ নেন। এরপর বাড়ির সামনে থাকা নিজের দোকানে যান শুভ। এরপর বাড়ি ফিরতে দেরি দেখে পরিবার খুঁজতে যায় তাঁকে। দোকানে গিয়ে তাঁরা দেখতে পান শুভ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুভর দাদা আবদুর রব হাওলাদার বলেন, ‘বিয়েতে শুভর সম্মতি ছিল। বিয়ের সকল কেনাকাটা নিজেই করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় সকলে মিলে নাচ-গান করছিল। এরপর কিছু না বলে শুভ দোকানে চলে যায়। ফিরতে দেরি দেখে আমরা দোকানে খুঁজতে যাই। দোকানে গিয়ে দেখি আড়ার সঙ্গে ঝুলে আছে। এর বাইরে কী ঘটেছে, আমি জানি না।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দশমিনায় বাড়িতে চলছিল বিয়ের গানবাজনা, দোকানে মিলল পাত্রের ঝুলন্ত লাশ

আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫