সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাবুগঞ্জে রাতের আঁধারে জমি দখলের পায়তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে এক হিন্দু পরিবারের রেকর্ডীয় সম্পত্তি রাতের আঁধারে ঘর নির্মান করে দখলের চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে স্থানীয় ৪০-৫০ জনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই জবর দখলের চেষ্টা চালায়। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকার আঞ্চলিক কৃষি গবেষণা গেটের সামনে।

এর আগে ভুক্তভোগী গোপাল বনিক, সঞ্জীব বনিকসহ পরিবারের লোকজন দখলে বাঁধা দিলে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মারধর ও হত্যার হুমকি দেয়।
বুধবার দুপুরে এঘটনায় এয়ারপোর্ট থানায় ভুক্তভোগী সঞ্জীব বনিক এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাযায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার পাংশা এলাকার মিজান মাঝী(৩৩), কামাল মাঝী, মিন্টু দাস, কামরুল হাসানসহ কয়েকজনের একটি সংঘবদ্ধ চক্র ওই জমি দখলের পায়তারা করে আসছে।
এর চক্রটি (৩০ মে) শুক্রবার সকালে ২০-২৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল জমিটি দখলের উদ্দেশ্যে ঘর নির্মানের পায়তারা করে। তখন বাঁধা দিলে তারা স্থান ত্যাগ করে। ওই রাতেই আবার ঘর নির্মানের উদ্দেশ্যে আঞ্চলিক কৃষি গবেষণার বাউন্ডারির মধ্যে কাঠ ও টিন দিয়ে স্ট্রাকচার তৈরি করে। বিষয়টি ভুক্তভোগীরা উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স কে জানালে। প্রিন্স তাদের ঘর নির্মান বন্ধ করে কাগজ নিয়ে দুই পক্ষকে বসতে বলে। কিন্তু দখলদাররা মীমাংসার জন্য না বসে একের পর এক জবর দখলের চেষ্টা অব্যহত রাখে।
ভুক্তভোগী সঞ্জীব বনিক বলেন, আঞ্চলিক কৃষি গবেষণার গেটের সামনের খালের পারের ৫১ শতাংশ আমাদের রেকর্ডীয় সম্পত্তি। কিন্ত ওই জমি দীর্ঘদিন যাবৎ জবর দখলের পায়তারা করে আসছে।তারা কোন সালিশ মিমাংসা মানে না।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, জমি দখলের বিষয়টি জেনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে রাতের আঁধারে জমি দখলের পায়তারা

আপডেট সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫