সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ডিমলায় সড়কের দু’পাশ দখলে নিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর মোড়ে প্রধান সড়কের দু’পাশ ও ড্রেন দখলে নিয়ে সড়ক সংকুচিত করে যান চলাচল-পথচারী মানুষের বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একি সময় হেলমেট পরিধান না করায়,ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালক ও উন্মুক্ত ভাবে বালু বহন করায় একটি ট্রাক্টর মালিককে সহ মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।বুধবার(১৮ জুন)বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।এ সময় সড়কের দু’পাশ ও পাকা ড্রেন থেকে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিয়ে পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়।এসব জরিমানার মধ্যে জমজম রেস্তোরাঁকে ৫ হাজার,মিঠুন ষ্টোরকে ৩ হাজার,থ্রি স্টার রেষ্টুরেন্টকে ২ হাজার,শাকিল ট্রেডার্সকে ১ হাজার,মোসাদ্দেক পান ষ্টোরকে ৫ শত টাকা,এক মোটরসাইকেল চালককে ১হাজার ও এক ট্রাক্টর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ।এদিকে প্রশাসনের এ ধরণের অভিযানকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান,সড়কের দু’পাশে ও ড্রেনের স্লাপ দখলে নেয়ায় সড়ক সংকুচিত হয়ে প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়।এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পরেন।তাই তারা এ ধরণের আদালত নিয়মিত পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিমলায় সড়কের দু’পাশ দখলে নিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫