সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মোরেলগঞ্জে সরকারি খাল দখলে: জলাবদ্ধতায় ভুগছে ৩শ’ কৃষক পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে একটি সরকারি রেকর্ডীয় খাল দখলে চলে যাওয়ায় বছরের ৯ মাস জলাবদ্ধতায় ভুগছে প্রায় ৩শ’ কৃষক পরিবার। ফলে আড়াইশ’ বিঘা ফসলী জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, ফরাজী পাড়ার সরকারি খালটি এখন মৎস্য ঘেরের অংশ হয়ে গেছে। খালের মুখে এক সময়ের পাকা স্লুইস গেটের আর কোনো অস্তিত্ব নেই। প্রভাবশালীরা খালটি দখল করে ব্যবহার করছে ব্যক্তিস্বার্থে।

স্থানীয় কৃষক জুয়েল মোল্লা, মোজাম্মেল মোল্লা, খলিলুর রহমানসহ অনেকে জানান, খালের মুখ বন্ধ থাকায় পানি বের হতে পারছে না। এমনকি বাড়ির রান্নাঘরে পানি উঠেছে, বন্ধ হয়ে গেছে রান্নাবান্নাও। গৃহপালিত পশুর খাদ্য কিনতে হচ্ছে বাইরে থেকে।

২০২৩ সালে সরকারি অর্থায়নে ৪টি কালভার্ট নির্মাণ হলেও সেগুলোর মধ্যে ২টির মুখ বন্ধ করে রেখেছে একটি মহল। এতে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, শুধু উত্তর সুতালড়ী নয়, উপজেলায় যত রেকর্ডীয় খাল বেদখলে রয়েছে, সবগুলো উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে সরকারি খাল দখলে: জলাবদ্ধতায় ভুগছে ৩শ’ কৃষক পরিবার

আপডেট সময় : ১০:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫