সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বেতন-ভাতা ও স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্প কর্মীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলবর্তী জেলা বাগেরহাটে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী ও কর্মকর্তারা। শনিবার (১৭ মে) বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমান, মো. ইব্রাহীম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান ও মাওলানা বেলাল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, “শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষায় মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আমরা ৫ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছি না। স্বল্প বেতনে চাকরি করেও দিন পার করতে হিমশিম খাচ্ছি। আমাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
দাবিগুলো:

১. মসজিদভিত্তিক গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহার আগে পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করতে হবে।
২. প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
৩. সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে।
৪. কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেতন-ভাতা ও স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা প্রকল্প কর্মীদের মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫