২৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ এক নারীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার
পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রের প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুনের সূত্রপাত হয়।

সরেজমিনে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্ক্র্যাপ শেডে থাকা হাজার টন লোহা-লক্করসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। আগুনে অন্তত ১৩-১৪টি ডিউটি পোস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও পাওয়ার প্ল্যান্টের নিজস্ব দুটিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ২ ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, মূল বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নাশকতার ঘটনা কি না, তা তদন্তের পর জানা যাবে বলেও তিনি জানান।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন ঢাকা পোস্টকে বলেন, চিন্তার কোনো কারণ নেই। মূল পাওয়ার প্ল্যান্ট থেকে ঘটনাস্থল অনেক দূরে ছিল। আমাদের মোট চারটি ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে মাঝে মাঝে অগ্নিকণা জ্বলে উঠছে, তাই নিরাপত্তার স্বার্থে আমাদের সদস্যরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019