সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় মাগরিবের নামাজরত নারীর গলায় ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজরত তহমিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ.সত্তার মোল্লার বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুখোশপড়া তিন ডাকাত বসত ঘরে (টিনসেড বিল্ডিং) ঢুকে আ.সত্তার মোল্লার স্ত্রী তহমিনা বেগমকে মাগরিবের নামাজরত অবস্থায় গলায় ছুরি ও মুখ চেপে ধরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে কাঠের বাক্সে থাকা সাড়ে ৩ ভরি স্বর্নলংকার ও নগদ তিনলক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় গৃহকর্তা আ.সত্তার মোল্লা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি বাসায় ফিরে ঘরের মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তহমিনা বেগমের জ্ঞান ফিরলে তিনি তার গলায় ছুড়ি ধরে ডাকাতির ভয়ার্ত ঘটনা বর্ননা করেন। ছুরির আঘাতে গৃহকর্তী ওই নারীর গলায় ক্ষত দাগেরও সুষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে “ডাকাত” আতংক বিরাজ করছে। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় ওই বসত বিল্ডিংয়ের অপর একটি রুমে ওই নারীর ৬জন শিশু-কিশোর নাতি-নাতনি ছিল। অথচ ডাকাতির ঘটনা তারা টের পেলোনা। তবে ওই নারীর চোখে-মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হওয়ায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মাগরিবের নামাজরত নারীর গলায় ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

আপডেট সময় : ০৮:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫