সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

খুটির সঙ্গে বেঁধে প্রবাসীর স্ত্রী ও যুবককে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুটির সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। খবরপেয়ে দুইজনকেই থানা পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বরিশালের উজিরপুর উপজেলার ধামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

এঘটনার একটি ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে প্রবাসীর স্ত্রী এবং ওই যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেউ একজন যুবককে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছে। এসময় ওই নারী অনেক অনুনয় বিনয় করেও রক্ষা পায়নি। নির্যাতনের শিকার গৃহবধু ওই বাড়ির সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং তার কথিত পরকীয়া প্রেমিক গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

ওই বাড়ির লোকেরা জানিয়েছেন, সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর মোড়াকাঠীস্থ বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে।

যুবক সাদ্দামের পিতা আকবর হোসেন জানিয়েছেন, গত কয়েক দিনপূর্বে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মটর খারাপ হওয়ায় নষ্ট মটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী। এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে বেঁধে পিটিয়েছে। তার ছেলে নির্দোষ বলেও তিনি দাবী করেন। তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এবিষয়ে উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দিয়েছেন। বর্তমানের দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুটির সঙ্গে বেঁধে প্রবাসীর স্ত্রী ও যুবককে নির্যাতন

আপডেট সময় : ১২:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫