সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জেলায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ১৫ মার্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে ঝালকাঠি সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনটি ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে।

এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌর শহরে মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিস ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভিটামিন ‘এ’ প্লাস এর কার্যকারিতা ও বিভিন্ন রোগ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ে নিযুক্ত মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অলোচক ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমাউন কবীর।

এছাড়া, ঝালকাঠিতে কর্মরত সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমাউন কবীর রোগ নিরোধ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘আগামী ১৫ মার্চ ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।’

তিনি সকলকে আহবান জানান যে, প্রতিটি এলাকায় প্রত্যেক শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস পায় এবং কোনো শিশু বাদ না পড়ে। এ বিষয়ে আমরা ব্যাপক প্রচার চালাবো শহরে মাইকিং করা হবে।

আগামী ১৫ মার্চ রবিবার ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন বলে জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেলায় ৮৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ১৫ মার্চ

আপডেট সময় : ০৮:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫