সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ওসির বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে রাতে গুলি বর্ষণ করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুটি গরু লুট করে নিয়ে যায়।

রোববার (২ মার্চ) গভীর রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়েছিল। হঠাৎ গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে রাস্তায় দাঁড়ানো ডাকাতদের বহনকারী পিকআপ গাড়িতে খামারের দুটি গরু তোলা হয়। ডাকাতরা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরইতলি রাস্তার মাথার দিকে চলে যায়।

রোববার রাত দুটার দিকে পেকুয়া-বরইতলি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি। মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি।

সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির।

শীর্ষ এ গরুর চোর সিন্ডিকেটের প্রধান নবী হোছাইনের অনুসারীরা তাদের লিডারকে গ্রেপ্তার করার ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ির গরু ডাকাতি করার গঠনা ঘটিয়ে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন স্থানীয় জনসাধারণ।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট পেকুয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাতে গরু চুরির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।

চোরের দল দুটি গরু নিয়ে যায়। চিহ্নিত চোর ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওসির বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল

আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫