সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নীলফামারীর ডিমলায় ১৩ বছরের স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক।।নীলফামারীর ডিমলায় ভুট্টা ক্ষেতে সপ্তম শ্রেণীতে পড়া ১৩ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে শনিবার(১ মার্চ) আদালতে সোপর্দ করেছে ডিমলা থানা পুলিশ পুলিশ।এর আগে গত বৃহস্পতিবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস(২৪) ও ছাতনাই দক্ষিণ বালাপাড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম (২২)।এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সুত্রে জানা যায়,ছাত্রীটির সাথে প্রায় ছামিউল মোবাইলে কথা বলত।ঘটনার দিন সন্ধ্যায় ছামিউল ছাত্রীটির বাড়ির পাশের এক ভুট্টা ক্ষেতে ছাত্রীটির সাথে দেখা করতে তাকে মোবাইলে সুকৌশলে ডেকে নেন।সেখানে আগে থেকে ওত পেতে থাকা কুদ্দুস ছাত্রীটিকে দেখা মাত্রই তার মুখ চেপে ধরে ছামিউলের সহায়তায় ছাত্রীটিকে ধর্ষণ করেন।পরে ছাত্রীটির মা ছাত্রীটিকে বাড়িতে দেখতে না পেয়ে আশ-পাশে অনেক খোঁজাখুঁজির সময় পাশের ভুট্টা ক্ষেত থেকে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে সেই ভুট্টা ক্ষেতের ভিতরে যান।এসময় ভুট্টা ক্ষেতে ছাত্রীটির মাকে দেখে কুদ্দুস ছাত্রীটিকে রেখে পালিয়ে যান।ছাত্রীটির মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করে তার মুখে সবকিছু জানতে পেয়ে ছাত্রীটিকে তার বাড়িতে নিয়ে যান।ছাত্রীটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরেরদিন শুক্রবার ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্রীটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।পরে সেখানে চিকিৎসা নেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ কুদ্দুস ও ছামিউলকে গ্রেপ্তার করেন।পরে ছাত্রীটির বাবা বাদি হয়ে ডিমলা থানায় গ্রেপ্তারকৃত দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নম্বর-১,তারিখ-১/৩/২০২৫ইং দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী বলেন,এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।আমরা ওই দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারীর ডিমলায় ১৩ বছরের স্কুল ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২।

আপডেট সময় : ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫