সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে চার লাখ ইয়াবাসহ ১৬ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: পটুয়াখালীতে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে আলাদা স্থান থেকে চার লাখ ইয়াবাসহ ১৬ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে অভিযান চালিয়ে মাদক ও কারবারিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত এবং খলিল আহম্মদ। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা এই অভিযান চালায়। অভিযানে একটি নামবিহীন ট্রলারে জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা আরও তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ চক্রের মূলহোতাকে আটক করা যায়নি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি; যোগ করেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।

তিনি জানান, জব্দ ট্রলার, উদ্ধার মাদক ও গ্রেপ্তারদের মহিপুর থানায় হস্তান্তরসহ মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে চার লাখ ইয়াবাসহ ১৬ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫