সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, (বিপিএম-সেবা)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। আলোচনায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি পরিচালনা, হোন্ডা মোবাইল টহল, জাল টাকা চক্র, অজ্ঞানপার্টি ও মলমপার্টির কার্যক্রম প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ —এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আসন্ন “পবিত্র মাহে রমজান” উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বাজার, শপিংমল এবং মহাসড়কে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে, থানার আওতাভুক্ত এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
পুলিশ সুপার গোলাম মওলা সকল অফিসার ও ফোর্সকে তাদের দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার আহ্বান জানান। উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫