সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুরের হাজীগঞ্জে এক আমেরিকা প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদের সামনে এ ঘটনা এ ঘটে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী লক্ষীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার মা নুরজাহান বেগম (৭০) মঙ্গলবার রাতে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো ভাড়া করে (যার নং-ঢাকা মেট্রো -চ- ১৯-৩৪১৭) বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে আসলে ডাকাত দল পিকআপ (মিনি ট্রাক) দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় গাড়ি ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার, ও কিছু নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

ওই গাড়িতে জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়ক পর্যন্ত গত এক মাসে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এমনকি পুলিশ কোনো তথ্যও উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী সন্ধ্যায় মামলা করার কথা বলেছে। আমরা তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫