সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ডিবি কার্যালয়ে শাওন-সাবা চলছে টানা জিজ্ঞাসাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়। আজ (শুক্রবার) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

ডিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম গতকাল ঢাকা পোস্টকে বলেছিলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‌ জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।

এই দুই অভিনেত্রীকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার মধ্যে গতকাল সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শাওনের মা তহুরা আলীও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।

আন্দোলনে সরকার পতনের পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিবি কার্যালয়ে শাওন-সাবা চলছে টানা জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫