সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এ ঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা চালান। এতে সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা হয়।

হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার ওপর হামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন, এ সময় ওমর শরীফসহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থীসহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের ওপর হামলা চালান। এ ঘটনার পর আরও বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, আমি বন্ধের দিন ছুটি কাটাতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫