সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ উহা শুনে তদানুযায়ী আমল করতে পারেন। যাতে গোটা সমাজ ধীরে ধীরে পরিবর্তন হতে পারে এবং সমাজে কোন অপরাধ প্রবনতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পাবে। অথচ ওয়াজের ময়দান ইদানিং রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থ্যাৎ বিদ্বেষ ছড়ায়। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে। তাই আসুন আমরা সুরের পাগল না হয়ে,আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। সোমবার (২০ জানুয়ারি) রাতে বরিশালের সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ‘জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ্, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ। গভীর রাতে আলোচনা শেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ,জাতি ও বিশ^ মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনার পাশাপশি এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ওয়াজের ময়দান ইদানিং ‘রঙ্গমঞ্চ’ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে : ছারছীনা পীর

আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫