বিপুল পরিমাণ গাজা উদ্ধার থানায় মামলা
- আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া (প্রনিতিধি)
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র কর্মরত এসআই নির্মলেন্দু এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাহাড়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দোরানাল সাকিনে জাঙ্গালের খালপাড়ে ধানীয় জমির পাশে কাঁচা রাস্তার উপর,।
বৃহস্পতিবার১৬ই জানুয়ারি ভোর রাত অনুমান ৪:১০ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দোরানাল সাকিনে জাঙ্গালের খালপাড়ে ধানীয় জমির পাশে কাঁচা রাস্তার উপর হইতে তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে অভিযান পরিচালনা করিয়া ৬০ কেজি গাজা উদ্ধার করে পুলিশের উপস্থিতি বুঝতে পারিয়া রাতের অন্ধকারে আসামীরা দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে এসআই নির্মলেন্দু চাকমা গাঁজা গুলো জব্দ করে, পলাতক আসামীদের সনাক্ত করিয়া মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
আসামীদের নাম, দুলাল খন্দকার,পিতা-মৃত আব্দুর রশীদ খন্দকার টিটু খন্দকার,পিতা-মতিউর রহমান খন্দকার স্বপন মিয়া পিতা: গাফফার চৌধরী
সর্ব সাং: ধোরানাল কালু মিয়া পিতা : রোস্তম আলী
আলমগীর মিয়া পিতা : বাছির মিয়া সর্ব সাং: লক্ষ্মীপুর
পাহাড়পুর, বিজয়নগর
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ, রওশন আলী আজকের ক্রাইম নিউজ কে সত্যতা নিশ্চিত করেছেন মাদকের বিরুদ্ধে । আমাদের অভিযান চলমান আছে, আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।























