সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় যুবলীগ নেতার পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তালুকদারকে (৪৫) পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ গুরুতর আহত করা হয়েছে। জানা গেছে, রোববার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে উজ্জ্বল তালুকদার উপজেলার সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুপুত্রকে ক্লাস করতে দিয়ে ওই গ্রামের বাড়িতে ফেরার পথে স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে সোহেল ও হাসানের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পাইপ ও লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা বিএনপির সমর্থক বলে আহত উজ্জ্বল তালুকদার জানান। হামলাকারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে জমির বিরোধে নিয়ে একটি শালিসীর ঘটনায় উজ্জ্বল তালুকদারের ওপর সোহেল ও তার ভাইয়েরা ক্ষুদ্ধ ছিলেন। এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় যুবলীগ নেতার পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫