সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার ১লা জানুয়ারি সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক, (বরিশাল বিভাগ), কেন্দ্রীয় বিএনপি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আল গাজী, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন,মহিলা দলের সভাপতি মতিয়ার রহমান জুয়েল ,সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পেছনে ছাত্রদলের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। অবশেষে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তারা ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়ে সজাগ ও রাজপথে সক্রিয় থেকে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী

আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫