সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ দর্শনার তিন পাচারকারীকে আটক করেছে।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান করি। বিকেল সাড়ে চারটায় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজন স্বর্ণ চোরাকারবারীকে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে গতিরোধ করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে লুকানো স্কচটেপে মোড়ানো ১ কেজি ৬৩০ গ্রাম বা ১৩৯.৭৫ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।তিনি আরও জানান, উদ্ধার করা বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া
সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪