সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
১৯ ডিসেম্বর বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করছিলেন একদল পাথর শ্রমিক। এ সময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।

গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্রটি গুলি সহ ক্যাম্পে নিয়ে যায় বিজিবির টহল দলের সদস্যরা। অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারণে অস্ত্রের গায়ে কোনো লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪