সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বরগুনায়, মা-মেয়ে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : বরগুনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কের বেতাগী উপজেলার সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাসের চালক ও তার সহকারী। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে বেতাগী যাওয়ার পথে সত্তার পরিবহনের একটি বাস সোনারবাংলা নামক এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় উদ্ধারকারীরা পানিতে ডুবে থাকা বাসের ভেতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, পানিতে ডুবে থাকা বাসটি থেকে এখন পর্যন্ত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। তবে বাসটি না তোলা পর্যন্ত বলা যাচ্ছে না এখানে আরও কোনো মরদেহ আছে কি-না। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বরগুনায়, মা-মেয়ে নিহত

আপডেট সময় : ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯