সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে ১ ব্যাক্তির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার তিতুদহের খাসপাড়ায় সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দু’ সন্তানের পিতার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে সেলিম(২৮)’র মৃত্যু হয়।
আগের দিন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল।এসময় একটি বিষধর সাপ সেলিমের গলায় পেচিয়ে ধরে গলাতেই কামড় দেয়। এরপরই রাত ২টার দিকে সেলিমকে উদ্ধার করে মাইক্রোবাস ভাড়া করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছির।

























