সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ-গৌরনদী মহাসড়কে সড়ক দূর্ঘটনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াদুল ইসলাম (লিমন), গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ টু গৌরনদী বরিশাল মহাসড়কে গতকাল ২৮/০৯/২০২৪ ইং দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বেনাপোল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সেভেন স্টার পরিবহন দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার দিকে কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে সজোরে চালিয়ে আসা মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালকের নাম ঠিকানা মানিক (২২), পিতা-তোতা মিয়া, গ্রাম-নাগরা, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ বলে জানা যায়। দূর্ঘটনায় মোটর সাইকেল চালকের মোটরসাইকেল টি বাসের নিচে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আশংকাজনক অবস্থায় আরোহীকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেলের চালক। প্রাথমিকভাবে দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়। জানা যায় মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ছিলনা। চালকের পিতা কিছুদিন আগে জমিজমা বিক্রি করে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মোটরসাইকেল টি কিনে দেয়। চালকের বেপরোয়া গতিতে চালানো এবং বাসের নিয়ন্ত্রন সঠিক না থাকায় দূর্ঘটনা টি ঘটে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জ-গৌরনদী মহাসড়কে সড়ক দূর্ঘটনা

আপডেট সময় : ০৬:০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪