সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় দায়িত্বশীল দের নিয়ে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আজিজুর রহমান, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি আসাদুজ্জামান, মেহেরপুর জেলার সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলার সহ-সেক্রেটারি আব্দুল কাদের, মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিন।প্রধান অতিথির বক্তব্যে
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক।
এসময় ভারতনীতি নিয়ে জামায়াতের আমির আরও বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির

আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪