সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে একই পরিবারে ১ গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে পুটিখালী ইউনয়নের শহীদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুটিখালী গ্রামের রাসেল মল্লিক (৩৬) তার ভাই নাসির মল্লিক (৪২) ও তার স্ত্রী তানজিলা খাতুনকে(৩৮) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাসেল মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মৎস ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আব্দুল কাদের মল্লিকের ছেলে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক তরিকুল ইসলাম রাসেল ও তার পরিবারের লোকজন নিকটস্থ শহীদ মার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে একই এলাকার সিরাজুলের নেতৃত্বে ১৮/২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হামলাকারিরা রাসেল মল্লিককে পিটিয়ে, কুপিয়ে ও গোপনাঙ্গ চেপে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজুল ওরফে শেরেকুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপরে হামলা করিনি। উল্টো আমাদের মার্কেটে ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসির মল্লিক ও তার ভাই হামলা চালিয়েছে। আমার বৃদ্ধ পিতাকেও আহত করেছে। হামলার বিচার চেয়ে আমরা থানায় অভিযোগ করেছি।

থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন বলেন, শহীদ মার্কেট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ও সেনা বাহীনির একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ##

*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে জখম

আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪