সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন :ঝালকাঠি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম-সেবা, পুলিশ সুপার ,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), ঝালকাঠি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকতার হোসেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি,
এছাড়া ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার তার বক্তব্য বলেন দেশে আজ মাদকের ছয়লাব। ঝালকাঠি কাঠপট্টি এলাকার পানির ট্যাংক,
পুরাতন কলেজ রোড এলাকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরে, বাস স্ট্যান্ড কৃষ্ণকাঠি সহ শহরের আনাচে কানাচে যুবক যুবতীরা প্রকাশ্যে মাদক সেবন করে। এইসব এলাকায় আপনাদের অভিযান অব্যাহত রাখতে হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের অফিস প্রধানগণ, পুলিশ সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনতা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মীত মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাদকবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪