ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ২১ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন :ঝালকাঠি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম-সেবা, পুলিশ সুপার ,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), ঝালকাঠি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকতার হোসেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠি,
এছাড়া ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার তার বক্তব্য বলেন দেশে আজ মাদকের ছয়লাব। ঝালকাঠি কাঠপট্টি এলাকার পানির ট্যাংক,
পুরাতন কলেজ রোড এলাকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরে, বাস স্ট্যান্ড কৃষ্ণকাঠি সহ শহরের আনাচে কানাচে যুবক যুবতীরা প্রকাশ্যে মাদক সেবন করে। এইসব এলাকায় আপনাদের অভিযান অব্যাহত রাখতে হবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের অফিস প্রধানগণ, পুলিশ সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনতা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মীত মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাদকবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

























