সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

প্রেমে বিচ্ছেদ, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক। কিন্তু বেকার থাকায় চার বছরের ভালোবাসার সম্পর্কের ইতি টেনে ছেড়ে চলে গেছে প্রেমিকা। প্রেমে বিচ্ছেদের রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে ও দুধ দিয়ে গোসল করেছেন হাসেম আল ওসামা নামে এক যুবক।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পারেননি তিনি। বিচ্ছেদের পর চুল, দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শপথও করেছেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না। বিয়েও করবেন না তিনি।

প্রেমিক হাসেম আল ওসামা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মোছা. নূপুর খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল।

তিনি বলেন, কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। হাসেম আল ওসামা আরও বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না।

তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ন হয় হাসেমের। রাগে-দুঃখে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমে বিচ্ছেদ, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের

আপডেট সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪