সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজ উল্যাহ ভোলা প্রতিনিধি ।। ভোলার দৌলতখান উপজেলায় দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের। মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার জালু মাঝি নামে এক ব্যক্তির বসতঘরে সাপটি বিষাক্ত ছোবলে তিনটি বিড়াল মেরে ফেলে। ঘরের লোকজন শব্দ শুনে রান্না ঘরের দিকে গিয়ে সাপটি দেখতে পেয়ে চিৎকার দিয়ে সকলে ঘরের বাহিরে বেরিয়ে যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার এক যুবক জাহিদ মৃর্ধা জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে নিজই রাসেল ভাইপার সাপ দেখতে পেলাম। তিনি বলেন, সাপটিকে ঘরের লোকজন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসলে এলাকার যুবক মোঃ রিয়াজ, মিঠু,বাবু সহ কয়েকজন সাপটির গর্তের মুখে কারেন্ট জাল বসিয়ে মাটি খুড়ে টেটার আঘাতে মেরে ফেলতে সক্ষম হয়েছি আমরা। রাসেল ভাইপার সাপটি লম্বায় প্রায় আড়াই হাতের মতো। তবে ঐ বসতঘরের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা বলছে এরকম আরও একটু সাদা রঙের সাপ তারা দেখেছেন। এ নিয়ে পুরো গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বন বিভাগের সাহায্য কামনা করছেন।জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না পেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ রইলো।♦

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপ

আপডেট সময় : ০৪:০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪