সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

খাগড়াছড়িতে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি ইউনিয়নে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। ১ ফেব্রæয়ারি ১নং গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ বছর মেমোরিয়াল বৃত্তি প্রাপ্তরা হল প্রত্যয় চাকমা ও তুলসী চাকমা।
সভাপতিত্ব করেন মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সভাপতি সংঘ মিত্র দেওয়ান। সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্তম চাকমা ও অভিভাবকের পক্ষ থেকে মনি শঙ্কর চাকমা।
বক্তারা বলেন, গত বছর থেকে মেমোরিয়াল বৃত্তির ঘোষণা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বেড়েছে। এ বছর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগের বছরের চেয়ে বেশী নম্বর পেয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠেছে।
মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সদস্য অধ্যাপক বোধিসত্ত দেওয়ান জানান, রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ানের নামে ব্যাংকে এক লক্ষ টাকা জমা করে রাখা হয়েছে। এক বছরে যে মুনাফা পাওয়া যায়, তা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করা দুই জনকে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি গত বছর (২০১৯ সাল) থেকে দেওয়া শুরু হয়। প্রতি বছর দেওয়া হবে।
১নং গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন রজনী কুমার দেওয়ান। আর তাঁর সহধর্মীনী হলেন কানন বালা দেওয়ান। বিদ্যালয়টি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি লেখাপড়ায় সুনাম অর্জন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০