সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সুষ্ঠ নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই, বিশৃংখলা করলেই ব্যবস্থা -বরিশাল বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, আমরা সুষ্ঠ নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। নির্বাচন নিয়ে আমরা একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছি। সেখান থেকে ফেরার সুযোগ নেই। যেকোন মূল্যে আমরা তা ধরে রাখবো। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থী ও দায়িত্বরত ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে রবিবার সকালে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার এসব কতঅ বলেন। ওই সভায় তিনি আরও বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, জাল ভোটের তো প্রশ্নই ওঠে না। যদি একটি জাল ভোট পড়লেও ভোট কেন্দ্র বন্ধ থাকবে। দরকার হলে আবার পূনঃনির্বাচন হবে। ক্ষমতার অপব্যবহার করে কোন লাভ হবে না। নির্বাচনের দিনেও কিন্তু প্রার্থীতা বাতিল হওয়ার নজির আছে। কোন প্রার্থী যদি এমন কিছু করেন তাহলে আমরা নির্বাচন কমিশনকে বলতে বাধ্য হবো। নির্বাচন কমিশন তাৎক্ষনিক ভাবে প্রার্থিতা বাতিল করে দিবেন। সর্বোচ্চ ভোট পেলেও কাজ হবে না। আমরা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, নিকট অতীতের দিকে তাকান, দূর অতীতের দিকে তাকাবেন না। আপনাদের কিন্তু শতভাগ সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর কিন্তু কোন রকম ব্যত্যয় ঘটবে না। অন্য কোন চিন্তা ভাবনা যদি কেউ মাথায় ঢুকিয়ে থাকেন সেটি মাথা থেকে সরিয়ে ফেলুন। কোন প্রলোভনে পা দিবেননা। একজন বয়োজ্যোষ্ঠ কর্মকর্তা হিসেবে আপনাদের অনুরোধ করছি। এই অনুরোধ যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। অনিয়ম করে যদি কেউ আইনশৃংখলা বাহীনির হাতে ধৃত হন তাহলে চাকরি জীবন কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বলেন, যদি কেউ অপ্রীতিকর পরিস্থিতি ঘটাতে চান তাহলে তাকে খেসারতও অনেক দিতে হবে। বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতা থেকে এক ইঞ্চিও নিচে নামতে পারবো না। নির্বাচন নির্বাচনের মতই হবে। প্রার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা ভোটারদের ভোটকেন্দ্র অভয় দিয়ে নিয়ে আসবেন। ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। নির্বাচনে নিরাপত্তা দানকারী ফোর্সের সংখ্যা বিপুল পরিমাণ থাকবে। কেউ বিশৃংখলা করলেই তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। মতবিনিময় সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ভোটদানকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুষ্ঠ নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই, বিশৃংখলা করলেই ব্যবস্থা -বরিশাল বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪