সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিকশাচালককের পা ভেঙে দেওয়ার ঘটনায় ঢাকা উত্তরের ট্রাফিক পুলিশ সদস্য সোহেল রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। এর আগে শুক্রবার (১৭ মে) রাতে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আহত ফজলু মিয়া দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসনাপুর মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি প্রায় ২২ বছর ধরে সাভারে বসবাস করছেন। ক্লোজড হওয়া ওই পুলিশ সদস্যদের নাম সোহেল রানা। তিনি ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের রেকার চালক হিসাবে সাভারে কর্মরত ছিলেন।

জানা গেছে, রিকশাচালক ফজলু অটোরিকশা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেলে করে র‌্যাকার চালক সোহেল রানাসহ দুইজন তাকে ধাওয়া করেন। গেন্ডা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলে মোটরসাইকেল দিয়ে তার গতিরোধ করেন সোহেল রানা।

পরে সেখানেই লোহার রড দিয়ে পিটিয়ে ফজলুর পা ভেঙে দেন তিনি। পরে ফজলুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় রিকশাচালকরা ওই পুলিশ সদস্যের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাতেই সোহেলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফী বলেন, রিকশাচালককে মারধরের অভিযোগে রেকারচালক সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে। তাকে পুলিশ লাইন সংযুক্ত করে ঘটনার তদন্তের জন্য বলা হয়ছে। তদন্তের ফলাফল সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত দুই মাস আগে পাকিজার সামনেই আরও এক রিকশাচালককে মারধর করেন রেকারচালক সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রিকশাচালককে পিটিয়ে পা ভেঙে দেওয়া সেই পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪