সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সাকিব ইস্যুতে সংসদে তোপের মুখে পাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ৩১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন। ডেস্ক:: এক যুগ পর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে টাইগারদের। জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রাণভোমরা সাকিব আল হাসানের অনুপস্থিতি খুব বাজেভাবেই টের পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এমন ভরাডুবির প্রসঙ্গ তাই বাদ যায়নি জাতীয় সংসদের অধিবেশনেও। সেখানে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কঠোর সমালোচনা করেছেন সাংসদরা।
জাতীয় সংসদে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবির সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ববোধের ব্যাপারে প্রশ্ন তুলে অনুরোধ জানিয়েছেন যত দ্রুত পারা যায় সাকিবকে ক্রিকেটে ফেরানোর পদক্ষেপ নিতে।

মঙ্গলবার তিনি সংসদে বলেন, ‘আমাদের জন্য দুঃসংবাদ যে, আমাদের বিসিবির প্রভাবশালী সভাপতি (পাপন) পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বোধগম্য নয়, এর আগেও দেখেছি সভাপতি যারা ছিলেন দক্ষতার সঙ্গে চালিয়েছেন। আমি আশা করি, এটার শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেয়া হবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত বছরের অক্টোবরে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দিয়েছে আইসিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব ইস্যুতে সংসদে তোপের মুখে পাপন

আপডেট সময় : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০