সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কঠোর অবস্থানে বিআরটিএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বরিশাল বিআরটিএ। এরই ধারাবাহিকতায় গতকাল চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছে বরিশাল বিআরটিএ বরিশাল সার্কেল ও বিভাগীয় কার্যালয়।

৬ ই এপ্রিল রোজ শনিবার বেলা ১২ টায় ঢাকা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ, পথসভা ও র‍্যালী করেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান। ঈদে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর গাড়ি চালাচল বন্ধ ,যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কর্মকর্তা।

ঈদে উপলক্ষে অতিরিক্ত ভাড়া নয় বরং সরকার নির্ধারিত ভাড়া আদায়সহ সড়ক পরিবহন আইন মেনে চলার কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। এদিকে যে কোন জনভোগান্তি দূর করে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো: লতিফ হোসেন। রোড শো ও সচেতনতা মূলক প্রচার প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সাহা, অফিস সহকারী মো: আব্দুস সালাম, জহিরুল ইসলাম, ওবায়দুল হক অপু, আনসার সদস্য রেজাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিষয় বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেস বিহীন গাড়ি চালানো বন্ধসহ যে কোন ধরনের অভিযোগ জানার জন্য কন্ট্রোল রুম চালু করেছি। আশা করছি ঈদুল ফিতরে একটা নিরাপদ যাত্রা উপহার দিতে পারবো।

,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে কঠোর অবস্থানে বিআরটিএ

আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪