সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালী দশমিনা উপজেলায় চলতি বছর এসএসসি পাস করা এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিশাত (১৬) একই গ্রামের মো. হেমায়েত উদ্দিন প্যাদার মেয়ে। সে এবার এসএসসি পাস করেছে। পরিবার সূত্রে জানা যায়, নিশাতের মা সকালে দেবরের নির্বাচনী ক্যাম্পিং করার জন্য বাসা থেকে বের হন। নিশাত বাসায় একা থাকে তাই মায়ের কাছে মোবাইল চায়।

মোবাইল না দিয়ে মেয়েকে বকাঝকা করে ক্যাম্পিংয়ে চলে যান। ক্যাম্পিংয়ে থাকা অবস্থায় তাঁর ছোট মেয়ে মোবাইল করে বলে ঘরের দরজা জানালা বন্ধ বাসায় আসতে বলা হয়। তখন নাজমা বেগম তাঁর স্বামী হেমায়েত উদ্দিনকে বিষয়টি জানান।তখন হেমায়েত বসায় এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখেন নিশাত ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তিনি ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবিদা নাসরিন জিতু নিশাতকে মৃত ঘোষণা করেন।

নিশাতের বাবা হেমায়েত উদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই উপজেলা নির্বাচন করছে। তার নির্বাচনী প্রচারে আমি, আমার স্ত্রী, আমার ছেলে যাই। ফোন পেয়ে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে মেয়ে নিশাত।’ তিনি বলেন, ‘আমার মেয়ের এ বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওর জিনগত সমস্যা ছিল। এ বিষয় নিয়ে ফকির দিয়ে চিকিৎসা করিয়েছি। ঠিকও হয়। মাঝেমধ্যে বলত আমাকে পেছন থেকে কে যেন ডাকে।’

দশমিনা হাসপাতালের চিকিৎসক আবিদা নাসরিন জিতু বলেন, নিশাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার বলেন, ‘ঘটনার বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪