সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের নানি কোহিনুর বেগমের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানি ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের নানি কোহিনূর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। বার্ধক্যজনিত তেমন কোনো রোগ ভোগ করেননি তিনি। সম্প্রতি ছোট মেয়ে হাসিনা ও পুত্রবধু চায়নার মৃত্যু এবং দিন কয়েক আগে বড় মেয়ে আছিয়া বেগম (সোহেল সানি ও রাহাদ সুমনের মা) অসুস্থ হয়ে পড়লে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধার্মিক কোহিনূর বেগম শুক্রবার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বাড়িতে নিজহাতে সকালের নাস্তা তৈরি করছিলেন। হঠাৎ অসুস্থবোধ করলে নিজেই শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। এবং ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন (শুক্রবার) বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের নানি কোহিনুর বেগমের ইন্তেকাল

আপডেট সময় : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪