সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

চুয়াডাঙ্গায় ঈদ-উল ফিতর উপলক্ষে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বণিক সমিতির নেতৃবৃন্দের সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করেন। এসময় তিনি সকল ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতিষ্ঠান গুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য তাগিদ প্রদান করেন। পাশাপাশি তিনি বাজারের নাইট গার্ডদের গতিবিধি এবং কার্যক্রম স্থানীয় পুলিশের মনিটরিং এর পাশাপাশি সংশ্লিষ্ট বাজার বা মার্কেট কর্তৃপক্ষকেও তাদের নিজস্ব জনবলের মাধ্যমে নৈশ প্রহরীদের কার্যক্রমের তদারকির নির্দেশনা প্রদান করেন। যেকোন পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ চুয়াডাঙ্গার সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদানসহ পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ঈদ-উল ফিতর উপলক্ষে বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪