সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গার খাড়াগোদা ও পাটাচোরা বিদ্যালয়ের নাম সরকারী প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটূ ও নেতিবাচক অর্থ বোঝায় এমন ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিদ্যালয় দুটির নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়ুইটিপি ইউনিয়নের খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পুষ্পকানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে ছায়াবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেখা যায়,
শ্রুতিকটূ ও নেতিবাচক অর্থ বোঝায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক নাম শ্রুতিকটূ ও নেতিবাচক ভাবার্থের, যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠায় অন্তরায়। এ জন্য মন্ত্রণালয় ওইসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের নেতিবাচক ভাবার্থ ও শ্রুতিকটূ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার খাড়াগোদা ও পাটাচোরা বিদ্যালয়ের নাম সরকারী প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন

আপডেট সময় : ০৭:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪