সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বরিশালে নিহত জেলে আবেদ আলীর পরিবার পেলো আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কীর্তনখোলা নদীতে লঞ্চের পাখায় কাটা পড়ে নিহত জেলে আবেদ আলীর পরিবারকে সহায়তা দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলাম। সোমবার (২৫ মার্চ) বিকেলে নিহত জেলে আবেদ আলীর বাবা সুবহান ফকির ও মা নিরুজানের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার।

নিহত জেলে আবেদ আলী (৩০) বরিশাল নগরের নয় নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা বেদে সর্দার সোহরাব সর্দারের ছেলে। ১৮ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নদী বন্দরের পন্টুনে এমভি পারাবাত-১১ লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে নদীতে নেমে নিখোঁজ হন আবেদ আলী। পরে ওই জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। শরীরের অন্য অংশ উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা উদ্ধার করতে পারেননি। দুদিন পর মরদেহ ভেসে উঠে নদীতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে নিহত জেলে আবেদ আলীর পরিবার পেলো আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪